স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ই অক্টোবর মঙ্গলবার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন প্রতিদিনের মত জীবিকার তাগিদে নিজের অটো নিয়ে বের হয়েছিলেন ওই মেহনতি চালক। কিন্তু রাতে যে কোন সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা সুপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে তাকে হত্যা করে পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আজ বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সামান্য কিছু টাকার লোভে একজন খেটে খাওয়া নিরপরাধ মানুষের এমন করুণ পরিণতিতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত ঘাতকদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন,
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি খুবই মর্মান্তিক, খবর পেয়ে গঠনস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
এই ঘটনায় যাহারা জড়িত অটো ভ্যান উদ্ধার সহ তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply