1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার বাউফলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা গোপালগঞ্জে একমাস ধরে বন্ধ পাচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজ, ভোগান্তিতে শহরবাসী দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : ‎কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৪) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।
‎
‎নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা থানার দাঙ্গাপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে। তিনি গাজীপুরে একটি অফিস থেকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১৬ দাগ মুন্সিপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোকলেছুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
‎
‎পুলিশ জানায়, পুলিশের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ট্রেন থেকে পড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, রাত ১২টার পরে যেকোনো সময় ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION