1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লোহারংক গ্রামের পূর্বপাড়ায় খাল দখল করে স্থাপনা ও বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মনির বিশ্বাস, আলী দাঁড়িয়া ও আশ্রাবআলী দাঁড়িয়ার বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি এবং স্থানীয়দের চলাচলে দুর্ভোগ হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা ফরিদ দাঁড়িয়া উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, খাল দখলের পাশাপাশি ইটসলিং করা একটি রাস্তা ব্যবহারে স্থানীয়দের বাধা দেওয়া হচ্ছে। ওই পথ দিয়ে মানুষ মসজিদে যান এবং শিশুরা বিদ্যালয়ে যাতায়াত করে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের পর বুধবার (১৪ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং খাল দখল করে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

ইউএনও বলেন, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নির্দেশনা না মানলে সরকারি উদ্যোগে উচ্ছেদ করা হবে। স্থানীয়রা জানান, খালটি দখলমুক্ত হলে বর্ষায় জলাবদ্ধতা কমবে এবং চলাচল স্বাভাবিক হবে। তাঁরা দ্রুত তদন্ত করে খালের পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং চলাচলের পথ নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION