1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’ - Bangladesh Khabor
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’ উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর : এমপি বাবর বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বিজয়ার শুভক্ষণে সম্প্রীতি ও শান্তির বার্তা দিলেন শৈলেন্দ্রনাথ মজুমদার কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে জামায়াতের সংসদ সদস্যদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না।

তার দাবি, তারা মূলত অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন। বিরোধী দলের নেতা হিসেবে সংসদে কিংবা রাজপথে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।

জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, সরকার সম্পর্কে তার ‘আউল-ফাউল’ বক্তব্য নিয়ে মানুষ হাসিতামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।

তার ধারণা, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে এ ধরনের বক্তব্য তাদের হাসির পাত্রে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION