ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়নটির ৪নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সামছুজ্জোহাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাধারণ কর্মীসভায় এ ঘোষণা দেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম মণ্ডল।
কর্মীসভায় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল বাকি, সেক্রেটারি মিলন মিয়াসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি শুরু করল দলটি।
Leave a Reply