কামরুল হাসান, কোটালীপাড়া : বিয়ের দিন তারিখ ঠিক,বর-কনে প্রস্তুত বিয়ের ফিরিতে বসার অপেক্ষা।কিন্তু তৃতীয় পক্ষের নিন্দা মন্দের কারণে ভেঙে গেছে বিয়ে।প্রতিবাদ করায় তৃতীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে গেলেন কনের মামা অজিত বাড়ৈ(৩৫)।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডগলাস বাজারে।
রবিবার (২৬অক্টোবর) সরেজমিনে গেলে স্হানীয় চিত্ত রায় বলেন কলাভিটা গ্রামের জগদীশ রায়ের ছেলে রঞ্জন রায়ের সাথে লাখিরপাড় গ্রামের এক মেয়ের বিয়ে ঠিক হয়।কিন্তু উত্তর আটাশীবাড়ী গ্রামের বিকাশ বৈদ্যের চাচাতো ভাই বিজন বৈদ্যের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে তারা ছেলের পরিবারের কাছে প্রচার করে।
এ-খবর জানাতে পেরে ছেলে রঞ্জন রায় বিয়েতে অস্বীকৃতি জানায় এবং বিবাহ বিয়ে ভেঙে যায়।
এঘটনাকে কেন্দ্র করে মেয়ের মামা অজিত বাড়ৈর সাথে বিকাশ বৈদ্যের বাবা বরেন বৈদ্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজিত বাড়ৈ বরেন বৈদ্যকে থাপ্পড় মারে।এতে ক্ষিপ্ত হয়ে বিকাশ বৈদ্য লোকজন নিয়ে এসে অজিত বাড়ৈর উপর হামলা চালিয়ে তাকে আহত করে।
গত শুক্রবার সন্ধ্যায় ডগলাস বাজারে এ হামলার ঘটনা ঘটে।পরে স্হানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এঘটনায় আহত অজিত বাড়ৈর ভাই সুজিত বাড়ৈ বাদী হয়ে বিকাশসহ তিনজনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।বাদী সুজিত বাড়ৈ বলেন আমার ভাগিনী লাখিরপাড় গ্রামের পরিমল বালার মেয়ে পলিনা বালার সাথে কলাভিটা গ্রামের জগদীশ রায়ের ছেলে রঞ্জন রাযের সাথে বিয়ের কথা চুরান্ত হয়।কিন্তু বিবাদী বরেন তার ভাতিজা বিজন বৈদ্যের সাথে এই মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে বলে তার চরিত্র নিয়ে নোংরামির কথা ছেলে পক্ষের কাছে জানায়।এ খবর জানার পর বিবাহ ভেঙে যায়।
এ নিয়ে আমার ভাই অজিত বাড়ৈর সাথে বরেন বৈদ্যের কথা কাটাকাটি হয়।এবং তার ছেলে বিকাশ বৈদ্যে তার লোকজন নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা নিয়ে যায়।এঘটনায় আমি বাদী হয়ে বিকাশসহ তিনজনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
এ-বিষয়ে জানতে বিকাশ বৈদ্যের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার চাচা আনন্দ বৈদ্য বলেন, বিকেলে অজিত বাড়ৈ বরেনকে মারে এবং সন্ধ্যায় বরেনের ছেলে বিকাশ অজিতকে মারপিট করে।
ডগলাস বাজারের ফ্লাক্সিলোড ব্যবসায়ী কাজী দেলোয়ার হোসেন বলেন শুক্রবার সন্ধ্যায় আমার দোকানে এসে অজিত বাড়ৈকে মারপিট করে বিকাশ বৈদ্য।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এ এসআই হোচেন খান বলেন সরেজমিন তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবগত করা হবে। তিনি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।
Leave a Reply