1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার বর্ণনায় মন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ সেখানে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে তারা হামলার শিকার হন। ঘটনার ভিডিও সরকার দেখেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION