1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে মামলার জট বা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া গাজীপুরের মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাটি আবেগ নয়, আইনি প্রক্রিয়াই সমাধান হওয়া উচিত বলে বলে মন্তব্য করেন তিনি।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বেঞ্চ বাড়ানোর চেয়েও বড় বিষয় হলো—সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে কী পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে। নারী ও শিশু নির্যাতন আইনের জন্য গঠিত একটি বেঞ্চের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, বেঞ্চটি প্রায় ৩০ থেকে ৩৫টি কার্যদিবসের মধ্যে প্রায় ২৪টি ফাঁসির (মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত) মামলা নিষ্পত্তি করেছে। অথচ পরিসংখ্যান দেখলে বোঝা যায়, একই ধরনের এখতিয়ারসম্পন্ন অন্যান্য বেঞ্চ হয়তো সমপরিমাণ মামলা নিষ্পত্তি করতে পারছে না।

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীদের, বিশেষ করে নির্জন কারাবাসে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত মামলা নিষ্পত্তির অধিকার রয়েছে। তারা দোষী হলে সাজা ভোগ করবেন, আর নির্দোষ হলে খালাস পাবেন। এই অধিকার সমুন্নত রাখতে ক্ষেত্রবিশেষে প্রধান বিচারপতি বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে কেবল বেঞ্চ বাড়িয়েই মামলার স্তূপ কমানো সম্ভব নয়; মামলা নিষ্পত্তির গতিও নিশ্চিত করতে হবে।

এদিকে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের এজলাসে স্থানস্বল্পতা ও আইনজীবীদের বিপুল উপস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধির প্রবেশের যে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। গতকালও দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তারা সুপ্রিম কোর্ট প্রশাসনকে সাংবাদিকদের এই বিষয়টি অবহিত করেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION