1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির বৈঠক বসে, এদিন দেশের প্রতিথযশা আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন বৈঠকে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি।

বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছেন অনেকে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় সংবিধান সংশোধন কমিটি একদলীয় সরকারের ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল। তার সঙ্গে গণতান্ত্রিক সরকারের কমিটিকে এক করা উচিত হবে না।

বিরোধী দল যদি চায় বিএনপি তাদের নোট অব ডিসেন্ট শিথিল করুক, তাহলে তাদের সেই কথা বৈঠকে এসে বলতে হবে। অমরা চাই বিরোধী দল সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই। গণভোটকে আমরা স্বীকার করি। তবে তাতে রাখা প্রশ্ন নিয়ে বিতর্ক আছে। গণভোটে দেওয়া জনগণের রায়কে আমরা সম্মান করি। যদি আবার গণভোট হয় তবে এটা হবে সংবিধান সংস্কার সম্পর্কিত।

সংবিধান সংশোধনে বিশিষ্ট নাগরিক বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছে সংবিধান সংশোধন কমিটি।

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে তারা তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

আলোচনা হয় ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION