1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১১ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে অটোচালকসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে।
আহত অটোচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনিসহ ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত অটোচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায়।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION