1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে অংশ নিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বর্তমানে ভারত সফরে রয়েছেন। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতি বছর নিয়মিত আয়োজিত এই সম্মেলনটি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি যৌথ আন্তর্জাতিক মঞ্চ। এ বছরের সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এটি কোনো একক দ্বিপক্ষীয় আলোচনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আঞ্চলিক ফোরাম। তবে এই সফরের প্রকৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

কনফারেন্সটির মূল উদ্দেশ্য হলো—আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধে সমন্বিত নজরদারি, অংশীদার দেশগুলোর সামরিক ও গোয়েন্দা সংস্থার মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি।

সরকারি সূত্র নিশ্চিত করেছে, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। এটি একটি বার্ষিক আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরাম। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে এনএসআই মহাপরিচালক এতে অংশগ্রহণ করছেন। সম্মেলন শেষে ২৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION