1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তবে খেলাধুলার চর্চায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু দাবা নয়, সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, দাবা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION