1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২ এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানো বা প্রস্তুতির মেয়াদ বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহদী আমিন লেখেন, সুপরিকল্পিত উদ্যোগ, ফলপ্রসূ কর্মযজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো সম্ভব হয়েছে।

তিনি লিখেন, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্প-কারখানা, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আরও তিন বছর সময় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেন অব্যাহত থাকে, কিন্তু এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর অযাচিত চাপ সৃষ্টি না হয়; সেটিই এই সিদ্ধান্তের তাৎপর্য।

তিনি আরও বলেন, এই অর্জন কেবল সময় বাড়ানোর বিষয় নয়। বরং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় পলিসি ও প্ল্যান বাস্তবায়নে বৈশ্বিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION