1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য বার্তা।

বিবৃতিতে খামেনি বলেন, বীর যোদ্ধাদের মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব দ্রুত এই সাগরও তাদের উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ওই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে এবং এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে, এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ইরান একটি সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি আছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিলেও, এ সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION