1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

মুকসুদপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। তিনি রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা একের পর এক যানবাহন ধাক্কা খেতে থাকে। এতে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেটকার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকায় ফিরছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে ঢাকায় নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION