1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

 

শাহীন আলম লিটন, কুষ্টিয়া : সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বলে অভিযোগ করেছেন ডা. মাহমুদা মিতু।
সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন বিরোধীদলীয় সংসদীয় টিম। এ সময় ঘটনাটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তদন্তের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান বিরোধীদলীয় সংসদীয় টিমের সদস্যরা। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তারা প্রেস ব্রিফিং করেন।
এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, যেখানে রান্না করা খাবার, চালের বস্তা এবং শিশুদের বই-খাতা পুড়ে গেছে, সেটি কীভাবে পরিত্যক্ত বাড়ি হয়? পরিত্যক্ত বাড়ির প্রশ্নই বা উঠবে কেন? পরিত্যক্ত বাড়ি হলেই কি অগ্নিসন্ত্রাস কোনো অপরাধ নয়?
সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, যেখানে ছাত্রলীগ দায় স্বীকার করেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাকপটুতা দিয়ে সবকিছু ঢাকতে চাচ্ছেন। সারা দেশে যেখানেই আগুন লাগুক, বিএনপি সরকারের জন্য সীতাপুর। অথচ সেখানে ছাত্রলীগকে বাঁচাতে শর্টসার্কিটের বিষয়টি সামনে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, গুম থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী কী মুচলেকা দিয়েছেন, তা তাদের জানা নেই। তার কথাবার্তা শুনে মনে হয়, তিনি ভারত সরকারের হয়ে কাজ করার চেষ্টা করছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সরকার যদি এই ঘটনার দায় নিতে না পারে এবং নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বলে দিক, তোমাদের নিরাপত্তা তোমরাই নিশ্চিত করো। এরপর দায় সরকারের। জনগণ সন্ত্রাসীদের প্রতিহত করতে পারবে।
তিনি আরও বলেন, তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে শর্টসার্কিটের কথা বলে দেন, সেখানে তার গঠিত প্রশাসনের তদন্ত কমিটির গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারছে না, অথচ সেটিও স্বীকার করছে না।
এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির পাঁচটি ঘর পুড়ে যায়।
এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION