1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’ গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এটিই প্রথম গোপালগঞ্জে প্রকাশ্য বিক্ষোভ মিছিল। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লোগি বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করে।

পরে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলে।

মিছিল কারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে সরকারি বঙ্গবন্ধু কলেজ নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়। এছাড়া মিছিল কারীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভ ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া শহরের পৌরসভার সামনে বিএনপি’র ব্যানার ফেস্টুন ছিরে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে টায়ার, বাশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সহ আইন-শৃঙ্খলার রক্ষা বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION