1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

আগামীতে বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মন্তব্য করে বলেন, আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, বরং একটিই বিপ্লব হবে এবং সেটি হবে ইসলামী বিপ্লব।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দৃঢ়তার সাথে বলেন, বিপ্লব একটাই হবে ইনশাআল্লাহ, আর সেটির নাম হবে ইসলামী বিপ্লব।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, তিনি এখন আগের চেয়ে সুস্থ আছেন এবং ক্রমান্বয়ে সাংগঠনিক কার্যক্রমে পুরোদমে অংশ নেওয়া শুরু করেছেন। দীর্ঘদিন পর দলের বহু নেতাকর্মী ও সহকর্মীদের একসাথে দেখার আগ্রহ থেকেই তিনি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তার সুস্থতার জন্য দোয়া করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেও নেতাকর্মীদের জন্য আন্তরিক দোয়া করেন। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরসহ কেন্দ্রীয় ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION