1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাল রঙের বোমা সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় মুহূর্তের মধ্যেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সদৃশ বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় করেন উৎসুক জনতা।

আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, বাইরে একটি লাল বাটি রাখা আছে। বাটিটির ওপর লেখা রয়েছে ‘সতর্কবার্তা—বিস্ফোরণ’। আর বিস্ফোরণ শব্দের নিচে লেখা রয়েছে ‘এমকে ডট’।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর শুনেছেন। এ বিষয়ে তাঁরা বিশেষজ্ঞ না হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION