1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে ৫ নেতার পদত্যাগ গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা সাদামাটা ভাবে হলেও খেয়ে বেঁচে থাকতে পারে।

বিরোধীদলীয় নেতা বলেন, গার্মেন্টস শিল্পে ৪০ লাখ কর্মচারী রয়েছে। বর্তমান আন্দোলনে থাকা গার্মেন্টস শ্রমিকদের বেতন বড়ানোই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে। তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে। সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে। তাহলে বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে- আগুন দেওয়া হচ্ছে। একেবারেই পরিস্কার, একটা তৃতীয় অপশক্তি এর পেছনে কাজ করছে। তারা এসব কিছুকে তছনছ করে দিতে চাচ্ছে।

জামায়াত আমির বলেন, আমাদের দাবি হচ্ছে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিশ্বাস করি কোনো শ্রমিক তার কর্মস্থল ধ্বংস করতে যাবে না। কারণ এটা তার রিজিকের ঠিকানা। নিঃসন্দেহে এরা হচ্ছে দুস্কৃতিকারী। এরা উস্কানি দেয়। আমরা লক্ষ্য করেছি গার্মেন্টস আন্দোলনে ব্যাগ-প্যাক নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে; তারা কারা। এদের ব্যাপারে আমাদের গৃহীত ব্যবস্থা নিতে হবে। এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কোনো কথা নেই। সবার আগে আমাদের দেশ। আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারব। আমাদেরকে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আসে এই গার্মেন্টস শিল্প থেকে। কাজেই এই শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

জামায়াত আমির বলেন, গার্মেন্টস শ্রমিকরা এদেশেরই মানুষ। ৮০ লাখ পরিবার গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক, যাতে তারা সাদামাটা ভাবে হলেও খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাদের জন্য যে ৬টি হাসপাতাল তৈরির ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা আশা করব সেটার বাস্তবায়ন যেন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION