1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ প্রতিবাদ জানান লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাঁর ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর হাত ও পা ভেঙে দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, নির্যাতনের সময় তিনি বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা তার ওপর নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে গুরুতর আহত ও বিপর্যস্ত অবস্থায় দীর্ঘ নির্যাতনের পর তিনি কোনোভাবে তাদের কবল থেকে মুক্তি পান। রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তাঁর ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

নেতৃবৃন্দ এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।

এই নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে আগামীকাল ১৮ নভেম্বর দেশব্যাপী সকল বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। স্বৈরাচারী আচরণ অব্যাহত থাকলে জনগণের প্রতিরোধের মুখে সরকারকেও একদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের জনশক্তি এবং দেশের সকল বারের সাধারণ আইনজীবী ভাই ও বোনদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION