1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা - Bangladesh Khabor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী সাদুল্লাপুরে আমগাছে ঝুলছিল হাফেজ শিক্ষার্থীর মরদেহ দীর্ঘ ২৭ মাস পর অফিস খুলে দলীয় কার্যক্রম শুরু করেছে আ.লীগ নেতারা বাংলাদেশে ফ্যাসিস্টের জায়গা দ্বিতীয়বার হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফেরার গুঞ্জনে সাতক্ষীরা সীমান্তে সতর্কতায় বিজিবি আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ থাকায় নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ জমা রেখে তা বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। এ কারণে অনুসন্ধান কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION