1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুর কারাগার থেকে জেলা আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে। এর একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙ্গুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী দুইজন আইনজীবী। এর প্রতিবাদে তারা তাৎক্ষণিক মিছিল করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে প্রিজন ভ্যানে উঠানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এসময় কিছুসময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিকেলে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ঘটনার সময় জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানে উঠানোর সময় তারা জয় বাংলা স্লোগান দেয়। এরমধ্যে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজন ভ্যানে উঠে দুই আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেয়। পরে তাৎক্ষণিক বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাকিল পাটওয়ারী আরও বলেন, সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। এরমধ্যে রাজুকে আদালতের বিচারক মো. ওমর ফারুক জামিন দিয়েছেন। এছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৫ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।

হুমকিদাতা মনিরুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিনপ্রাপ্ত রাজু লক্ষ্মীপুর পৌর কৃষকলীগের সভাপতি। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্বশীল কারো বক্তব্য জানা যায়নি।

প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবারো ফ্যাসিবাদী কায়দায় তারা ককটেল বিস্ফোরণসহ আগুন-সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা আমাদেরকে হুমকি দেয়, আইনজীবীদেরকে হুমকি দেয়। কিছু কিছু আইনজীবীও তারা তাদেরকে উৎসাহ উদ্দিপনায় সমর্থন দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION