1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে ৫ নেতার পদত্যাগ - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে ৫ নেতার পদত্যাগ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরসহ পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে তারা আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির ও পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রিড়া সম্পাদক রুমান ফকির।

আসলাম ফকির বলেন, ‘টুঙ্গিপাড়ায় যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে এতে সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

ফায়েকুজ্জামান ফকির বলেন, ‘আমি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ ভয়ভীতি প্রদর্শন করেনি। এটা আমার নিজের সিদ্ধান্ত। আমি আর কোনো দলের রাজনীতি করতে চাই না।’

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION