1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : একটি অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে দাবি করে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ঘোষণার সময় এসব কথা বলেন স্পিকার।

এমপিদের দৃষ্টি আকর্ষণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন- এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই অধিবেশন জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম ৯ নভেম্বর শুরু হয়। এ অধিবেশনে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে মোট ৪টি বিল উপস্থাপিত এবং ৪টি বিল পাস হয়েছে। এছাড়া ৩টি সংসদীয় কমিটি পুনর্গঠন এবং ১টি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ অন্তর্ভুক্ত ছিল; অধিকাংশ নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত ৩৫৭৭টি প্রশ্নের মধ্যে ২১৬৯টি প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION