1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার

মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি এবং আগামী ১৯ নভেম্বরের লকডাউনকে সফল করতে দফায় দফায় মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮নভেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

দফায় দফায় মিছিল নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে এরপর নেতাকর্মীরা বেলা সাড়ে ১০ টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামীলীগের অফিসের তালা খুলে তারা ভিতরে প্রবেশ করেন।এবং শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন।এতে পুরো উপজেলা পরিষদ চত্তর প্রকম্পিত হয়ে উঠে।

এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা,সাবেক জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ,উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু,সাধারণ সম্পাদক বাবুল হাজরা,স্বেচ্ছাসেবক লীল সভাপতি খায়রুল রাজ্জাক খসরু,সাধারণ সম্পাদক বাবলু হাজরা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার,সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া,পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহমেদ ছোটন,সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির,কলেজ ছাত্রলীগ নেতা মাঈনুল হোসেন রিমো,রিফাত দাড়িয়া সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।পরে তারা একটি মিছিল নিয়ে কারাবন্দী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী মোঃ কামাল হোসেন এর বাড়িতে যান এবং সেখান থেকে ফিরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এর চত্বরে সমবেত হয়ে আগামীকালের লকডাউন শান্তিপুর্ন ভাবে সফল করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা,আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু,সাধারণ সম্পাদক বাবুল হাজরা,ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া।

মতিয়ার রহমান হাজরা বলেন, আগামীকালের লকডাউন সফলের পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য কর্মসূচি ঘিরে সবাইকে সোচ্চার ও সচেতন থাকার কথা বলেন। বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের আহবান ও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION