কামরুল হাসান, কোটালীপাড়া : শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচী সফল ভাবে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লকডাউন সফল করতে হাজার হাজার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নানা বয়সের সাধারণ নারী-পুরুষ উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ অভিমুখে রওয়ান করেন।
এসময় তাদের কারো হাতে পতাকা, কারো হাতে লগিবৈঠা, আবার নারীদের হাতে ঝাড়ু ছিল।
তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই সহ বিভিন্ন ধরণের শ্লোগান দিয়ে উপজেলা চত্তরে এসে জড়ো হয়।পরে সেখানে তারা অবস্হান করে শান্তিপুর্ণ মিছিল করতে থাকেন।
বিক্ষোভকারী নেতাকর্মীরা মুষলধারার বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলেন গোটা উপজেলা পরিষদ চত্বর। সকাল থেকে তারা বৃষ্টির মধ্যে উপজেলা পরিষদ চত্তরে অবস্হান করে লকডাউন কর্মসূচী পালন করেন।এদিকে লকডাউন কর্মসূচী ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল ।তবে লকডাউন চলাকালে মাঠে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।সকল থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করে লকডাউন কর্মসূচী পালন করে।এসময় উপজেল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,রুহুল আমীন খান,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু,উপজেলা উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু,সাধারণ সম্পাদক বাবুল হাজরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু,সাধারণ সম্পাদক বাবলু হাজরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার,সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া,পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহমেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির,কলেজ ছাত্রলীগ নেতা মাঈনুল হোসেন রিমো,রিফাত দাড়িয়া সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
লকডাউন কর্মসূচী নিয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন আমাদের লকডাউন কর্মসূচী সফল হয়েছে।শেখ হাসিনার হাজার হাজার নেতাকর্মী কর্মসূচীতে অংশ গ্রহন করে শান্তিপূর্ণ ও গনতান্ত্রিক ভাবে পালন করেছে।
Leave a Reply