1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ ১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ ও বিক্ষোভ পরকীয়ার সম্পর্কের জেরে মা-ছেলেকে হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া, আ.লীগের লকডাউন কর্মসূচী পালিত

১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ফরিদপুরে একটি গাড়ি পোড়ালে তাদের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ করেন। এ সময় নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচারের দাবি জানান।

মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম কিবরিয়া স্বপন। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে। যার ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্নস্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষকদলের নেতা ও নড়াইলে কৃষকদলসহ দুজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এখানে যারা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।

এ সময় মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION