1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ ১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ ও বিক্ষোভ পরকীয়ার সম্পর্কের জেরে মা-ছেলেকে হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে সিনিয়র জেল সুপার। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়।

জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান।

এ কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION