1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ ও বিক্ষোভ পরকীয়ার সম্পর্কের জেরে মা-ছেলেকে হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া, আ.লীগের লকডাউন কর্মসূচী পালিত মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুই বাস, নিহত ২ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার।

রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরে রাফি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION