1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ ১টা গাড়ি পোড়ালে আ. লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব : বিএনপি নেতার হুঁশিয়ারি চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ ও বিক্ষোভ

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে মরিয়া। এবার তার স্বাক্ষরসহ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছেন তার আইনজীবীরা।

হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস।

গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তাতে হাসিনার বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট এবং এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই আবেদনের সঙ্গে ছিল না হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র। আজ দ্বিতীয় ই-মেইলে যুক্ত হয়েছে হাসিনার স্বাক্ষর।

সংস্থাটির দাবি, আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত দশ দিনে কোনো জবাব পায়নি তারা। তাই দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে ফের আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION