কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ সময় আবুল কালাম শেখ বলেন, প্রায় এক বছর আগে অ-লিখিতভাবে তাঁকে কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে কিছুদিন আগে তিনি দলের দায়িত্বশীল ব্যক্তিদের জানিয়ে দিয়েছেন, আর দলীয় কার্যক্রমে অংশ নেবেন না এবং সভাপতির পদ থেকেও সরে দাঁড়াবেন।
এ বিষয়টি সবাইকে জানানোর জন্যই তিনি শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ভয়ভীতি বা চাপে পড়ে আমি পদত্যাগ করিনি। সম্পূর্ণ নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এ পদ থেকে সরে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন
আমার পক্ষে এই পদে থাকা সম্ভব না। প্রতিনিয়ত ইসলামী সাহিত্য, কোরআন, হাদিস পড়তে হয়। এইগুলা আমি সঠিকভাবে পড়তে বা সময় দিতে পারি না! তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
Leave a Reply