কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো.মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম সরফরাজ।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply