1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল! - Bangladesh Khabor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল! মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীর জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একই সূত্রে গাঁথা: প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম নড়াইলে সাবেক এমপিরসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেটকার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার যথেষ্ট হয়েছে আর নয়, অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী

ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচী পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৫ দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির শিডিউলও প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্ধারিত এই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও ডিসেম্বরের পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটির রাজনৈতিক পর্ষদ।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জও রয়েছে। তবে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি প্রস্তুত রয়েছে। এরপর যেকোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি চূড়ান্ত হতে পারে। তার ভাষ্য, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আরও আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি নিয়ে নতুন করে ভাবনার পেছনে রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার স্মৃতি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জে যান দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজনের প্রাণহানি ঘটে। ঘটনাটি শুধু এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION