1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা - Bangladesh Khabor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল! মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীর জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একই সূত্রে গাঁথা: প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম নড়াইলে সাবেক এমপিরসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেটকার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার যথেষ্ট হয়েছে আর নয়, অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে : লালমনিরহাটে প্রধানমন্ত্রী

মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ও মাইকিং করে লোকজন জড়ো করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামে এ হামলায় বেশকয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে নানুপুর বাজারে একটি মিছিল বের করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলায় আহতরা হলেন- আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়। এদিকে ঘটনার পর উত্তেজিত লোকজন হামলায় অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালিয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION