1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গোপালগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রায় ১৭ বছর পর গোপালগঞ্জে হতে যাচ্ছে জেলা বিএনপির সমাবেশ। ২৪ ফেব্রুয়ারি (সোমবার) শহরের পৌরপার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই জেলা সমাবেশকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে।

এরই মধ্যে গোপালগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আছাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু। সমাবেশের সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু জানান, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।’

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ ও তাদের প্রশাসন বিএনপির কণ্ঠরোধ করেছিল। তবে এখন বিএনপি আবারও গণতান্ত্রিক আন্দোলনে ফিরেছে।’

উল্লেখ্য, এক এগারোর পরবর্তী আওয়ামী লীগের তিন মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে কোনো মিছিল-মিটিং করতে দেখা যায়নি। তবে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION