1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে মামা-ভাগনে নিহত - Bangladesh Khabor
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কেন সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক ‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’ ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ সাঘাটায় প্রবাসীর মেয়েকে গণধর্ষণের অভিযোগ : গ্রেফতার ৩ চোর আটককে কেন্দ্র করে কোটালীপাড়ায় সংঘর্ষ: আ.লীগ-বিএনপির ৫ নেতাসহ আহত ২০, গ্রেফতার ৩ মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ নাম সর্বস্ব বাজেট চাই না: হাসনাত আবদুল্লাহ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে মামা-ভাগনে নিহত

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৮৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) নামের দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম এবং তার ভাগনে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হোসাইন। নিহত হোসাইন করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রাজীব পরিবহন ও বিপরীত পাশ দিয়ে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা একই পরিবারের আটজন আহত হন। স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্বীন ইসলাম ও মো. হোসাইনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি ছয়জনের চিকিৎসা চলছে। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION