1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ.লীগের সমাবেশ - Bangladesh Khabor
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী আড়াইহাজারে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আড়াইহাজারে পৌরসভায় গাড়ি বহরে শোডাউন বের করেন মেয়ের পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া আমি চাইব না বাংলাদেশে আর গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর জয়পুরহাটে বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার  গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন সোনারগাঁয়ে ১৬শত অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ.লীগের সমাবেশ

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬২৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কাশিয়ানীতে আজও শপথ, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে কাশিয়ানী রেলস্টেশন মাঠে এ সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আপনারা দেখেছেন আমাদের নেত্রীকে কীভাবে লাঞ্চিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর সমাধিতে হাত রেখে শপথ করেছি, অচিরেই আমাদের নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনব। যতদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে না পারব ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবারের ন্যায় এবারও আমরা শোক পালন করব এবং শোককে শক্তিতে রুপান্তর করব। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।

পরে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান মাহাবুব আলী খান।

শপথে বলা হয়- আমরা দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু তোমার এই পবিত্র শাহাদাত বার্ষিকীর মাসে কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে না আসা পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের নেত্রী অচিরেই বাংলাদেশের মাটিতে ফেরত আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। কাশিয়ানীুবাসী শপথ করছি যতদিন শেখ হাসিনা দেশে ফেরত না আসবে ততদিন এ আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

গত কয়েতদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের বিভিন্ন যায়গায় আন্দোলন ও শপথ গ্রহণ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION