1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হলো শেখ হাসিনার নাম - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কোটালীপাড়ার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হলো শেখ হাসিনার নাম

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৮৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : সরকারি কোনো নির্দেশনা আসার আগেই নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মুছে ফেলা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম। শুধু তাই নয়, একই সঙ্গে মুছে ফেলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নাম।

বিষয়টি নিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি নির্দেশনা আসার আগেই এভাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামাল এবং শেখ রাসেলের নাম মুছে ফেলার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত শেখ রাসেল পাঠাগারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়টির প্রাঙ্গণে এক জনসভায় ভাষণ দেন।

গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের পাঠাগার থেকে শেখ রাসেলের নামটি মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটির উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

এছাড়াও বিদ্যালয়টির একাডেমিক ভবন থেকে শেখ কামালের নামটিও মুছে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতার মাঝে জানাজানি হলে উপজেলাব্যাপী আলোচনার ঝড় ওঠে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, সরকারি কোন নির্দেশনা আসার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। সঙ্গে সঙ্গে আমরা তদন্ত করে দেখব এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত। জড়িত ব্যক্তিরা যদি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, যেহেতু বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। সেহেতু কোনোভাবেই তিনি এ ঘটনার দায় এড়াতে পারেন না। আমি সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস বলেন, কে বা কাহারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও একাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় এই ঘটনায় আমরা লজ্জিত। আমরা দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেব।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। যদি কেউ কোনো প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলে সেটা একান্তই তাদের বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION