1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন আমি তার অমর্যাদা করব না।

রোববার (৮ মার্চ) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, আমাকে ঢাকা শহর গিয়ে খুঁজে বের করে আপনাদের এলাকার সমস্যার কথা বলতে হবে না। আমি আপনাদের কাছে এসে সমস্যার কথা শুনবো এবং সংসদে গিয়ে সেগুলো বলব। শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ রাখব না, বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। ইতোমধ্যে আমি এলাকা ঘুরে ঘুরে উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুধু আমার ওপর আস্থা রাখুন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশ দিয়েছে। আপনাদের এলাকায় যে যে উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে আমার কাছে জমা দেন। আমি স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির ও গির্জা সবদিকে লক্ষ্য রাখছি।

জিলানী বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়ে তুলব।

উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION