1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৭ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে আসে।
বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা (ইবি থানা) সূত্রে জানা যায়, কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ‘আনিচ স্টোর’ নামে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।
দুর্ঘটনার সময় দোকানের সামনে অবস্থান করছিলেন ছলেমান শাহ (৬৫)। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহত ছলেমান শাহ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় দোকানঘর ও ভেতরের মালামাল সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
সন্ধ্যার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামের এক পাখিভ্যান চালক নিহত হন। নিহত পাখি ভ্যান চালক নিহত রাসেল উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মতিনুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি দ্রুতগতিতে এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এর আগে সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল এলাকায় মিজান তেলপাম্পের সামনে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন।
নিহত রূপচাঁদ ইসলাম ১০ মাইল এলাকার বাসিন্দা মোজাম্মেল মন্ডলের ছোট ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই দিনে তিনটি পৃথক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় জেলায় উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহল দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION