1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গত ৯ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ময়নামতি হাইওয়ে থানা পুলিশ টহল ও উলটো পথে চলাচলকারী থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় একটি থ্রি-হুইলার মহাসড়কে উলটো পথে আসার সময় সেটিকে আটক করা হয়। এতে আশপাশের অটোরিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত চার পুলিশ সদস্যকে মারধর করেন।

হামলায় কনস্টেবল ইউসুফ আলী ও মোহাম্মদ রাব্বি আহত হন। এ ঘটনায় বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

তিনি জানান, হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশ ভ্যান ভাঙচুরের ঘটনায় প্রায় ১৫০ জন দুর্বৃত্ত জড়িত ছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনায় জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ আপসহীন অবস্থানে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION