1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা একটি সুশৃঙ্খল লংমার্চ সরকারকে দিল নতুন বার্তা দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ-পাটওয়ারীর ভোটার এলাকা বদল, নেপথ্যে কী? চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের রাজনগর গ্রামের চলমান খাল খনন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। বুধবার (০৩জুন) বিকেল ৫টায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে খননকাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউএনও প্রকল্প-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং খাল খনন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি জানান, প্রকল্পটি সরকারি নীতিমালা ও অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খাল খনন প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ও আলোচনা প্রসঙ্গে ইউএনও বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সরকার নির্ধারিত নির্দেশনা ও কারিগরি মানদণ্ড অনুসরণ করেই কাজ পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার সম্প্রসারণ এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তারা প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION