1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৭ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকেলে (২ জুন) বরাব এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক, বিশেষ অতিথি, সোনারগাঁ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, সার্বিক তত্বাবধানে ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ গণ্যমান ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।

এ সময় মমিনুর রহমান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদশ্যবান রাজনীতিবিদ তিনি সত ও নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন ও বিএনপিকে সুসংগঠিত করে তুলেছে। তার অবদান বলে শেষ করা যাবে না তিনি ছিলেন বাংলাদেশে রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি মানুষকে ভালোবাসার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছেন তার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই ও তার আত্মার মাগফিরাত কামনা করি।

এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, ‘১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শহীদ হন। তিনি এ বাংলায় জন্ম না নিলে হয়ত স্বাধীনতা, বাঙ্গালী জাতির জন্য থেকে যেত অধরা ও অসম্ভব একটা বিষয়। ১৯৭১ সালে মুক্তিপাগল ৭ কোটি মানুষ যখন উপায়প্রায় হয়ে নেতৃত্বের অভাবে নির্যাতীত হতে থাকে, তখনি তৎকালীন মেজর জিয়াউর রহমান ত্রাতার ভূমিকায় আবিভূর্ত হন। ঘোষণা করেন বাঙ্গালীর মুক্তির সনদ, ঘোষণা আসে স্বাধীনতার।

তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা। তার প্রজ্ঞা, মেধা, দেশপ্রেম, সঠিক নেতৃত্বের গুণাবলী ও মানুষকে ভালবাসার মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার শাসনামলে ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি স্বণির্ভর বাংলাদেশ গঠন সম্ভব হয়েছিল এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন ও বিশ্বের বুকে বাংলাদেশ একটি ইতিবাচক সম্মান নিয়ে এগিয়ে গিয়েছিল।

এই মহান নেতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION