1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জমিজমা বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ২, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জমিজমা বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ২, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৮৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিংগীপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর বটতলা এলাকায় মারুফ শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলার সময় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত একটি ভিভো-০৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আহতদের স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাবিনা বেগম নামে এক নারী টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি রামচন্দ্রপুর গ্রামের ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION