পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজারে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ৩০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
৯ জুন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বৈলারকান্দি মানিকনগর ব্রাক অফিস সংলগ্ন, নোয়াপাড়া, নোয়াপাড়া নতুন মসজিদ সংলগ্ন, দিঘিরপাড়, ৪ টি স্পটে অভিযান চালিয়ে ২৬০ টি বাড়ির ৩০০ শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিয়া, ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply