1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে বিনিয়োগ নিয়ে আসা যে কোনো ব্যক্তি দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এনেছে তাদের একটি জিজ্ঞাসা ছিল যে তারা যদি লাভের অংশ নিতে না পারে তাহলে কেন এখানে ইনভেস্ট করবে? এ সমস্যাটা আমরা আইনের মাধ্যমে সমাধান করেছি।

তিনি বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক, ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে আমরা সেটা থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশনে দেবো।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, এ ইনসেনটিভ আমরা দেবো এবং এর ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ইনভেস্ট করবেন।

তিনি বলেন, এমন অনেক যোগ্য, মেধাবী বাংলাদেশি বিদেশে আছেন তারা নিশ্চয় সক্ষম হবেন বিদেশি ইনভেস্টর আনতে। এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION