পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ সহ বিভিন্ন জেলা ও উপজেলা ও এলাকায় শ্রীমদ্ ভগদ্ গীতা ও শ্রীমদ্ ভগবদ্ এর আলোচনা ও গীতা পাঠ করেন সবুজ চন্দ্র সরকার।
এ বিষয়ে সবুজ চন্দ্র সরকার বলেন, বাংলাদেশের যেকোনো জেলা উপজেলায় শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা তত্ত্ব রসামৃত আলোচনা করে থাকি। শ্রীমৎ ভাগবতের সার হলো রাসলীলা। এই লীলায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভজন নিষ্ঠা গুপিদের সঙ্গে শরৎ কালের যমুনা পুলিনে মিলিত হয়েছিলেন। রাসলীলার মূল বক্তব্য হলো ভক্ত ও ভগবানের অপার্থিব মিলন উৎসব। পরম চৈতন্য স্বরূপ আনন্দঘন শ্রীকৃষ্ণের সঙ্গে তার অভিন্ন শক্তি স্বরূপা গোপিদের মিলনই এই লীলায় বর্ণিত হয়েছে –যাকে ভক্ত ভগবানের আত্মসমর্পণের লীলা কাহিনী বা পরম আত্মার মিলন উৎসব বলে চিহ্নিত করা হয়। শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তি অবলম্বনেএই চরম মাধুর্যময় লীলা করেছিলেন। এই রাসলীলা হল ভাগবতের সমস্ত লীলার সার। ভাগবতের প্রাণস্বরূপ। কারণ রাসলীলার মধ্যে বৃন্দাবনের যে অনুপম প্রেমলীলার বর্ণনা হয়েছে –যা জগতের আর কোথাও পাওয়া যায় না তাই রাসলীলার প্রেম মাধুর্য রস একটু হলেও আস্বাদন করতে হয়।ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্রতম লীলা শ্রবণে মননে রাজেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পেয়ে জীবন সার্থক হয় জয় শ্রীকৃষ্ণ।আর যে ব্যক্তি ভগবানের শ্রীপাদপদ্মের তুলসীদলের সুগন্ধ আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত। হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। তাই সব সময় যেন আপনাদের পাশে থেকে গীতা পাঠ করতে পারি।
Leave a Reply