1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বিএনপি'র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭৪ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি অফিসের মধ্যেই ছিলাম হঠাৎ কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানিনা। থানা থেকে পুলিশ এসেছিল সব দেখে গেছে। এই বিষয়ে  রাতে অভিযোগ জমা দিব।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION