1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৯ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা।
রবিবার (8 মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। সাগর পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে বিরোধের জেরে আজ দুপুর ১টার দিকে শহরের চৌড়হাস এলাকায় স্থানীয় মাদকসেবী ভিকি, প্রবাল ও হৃদয় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সাগরের ওপর। এতে সাগর মারাত্মকভাবে আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করে।
নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘সাগর ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তাঁরা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ তৌফিক আরও বলেন, ‘ভাইয়ের সাথে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে সে জন্য মেরেছে। আমি বলছি না এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।’
নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুজন পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION